শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

বাহান্ন থেকে একাত্তর

বাহান্ন থেকে একাত্তর

জয় বাংলা।
 মান্যবর সভাপতি, উপস্থিত সুধিজন। আচ্ছালামুয়ালাইকুম। 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি উক্তি আছে এটা দিয়েই আমার কথা শুরু করতে চাই। তিনি বলেছেন, আনন্দের জন্য পড় আইভান হো আর জ্ঞানের জন্য পড় ইতিহাস। আমাদের আজকের আলোচনার বিষয় বিশেষভাবে ইতিহাসকেই আশ্রয় করে। বিষয়ঃবাহান্ন থেকে একাত্তর। 
  বর্তমানে ৫২ শুধুমাত্র একটা সংখ্যা বা ইংরেজি বছরের নির্দেশক নয়। পুরো বিশ্ববাসী ৫২-এর একুশে ফেব্রুয়ারিকে বিশেষ মর্যাদার সাথে পালন করে আসছে। ফলে বাঙালির ইতিহাস আজ একই সাথে বাঙালির এবং বিশ্বের। আবার ৭১ -এর সাতই মার্চও আজ বিশ্ববাসীর মুক্তির সনদ হিসেবে নন্দিত।ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ।      আমাদের আলোচ্য সময়ের বিস্তার প্রায় দুই দশক। কিন্তু এই সময়ই বাঙালির আত্মপরিচয়ের ভীত মজবুত ভিত্তির উপরে প্রতিষ্ঠা লাভ করেছে। এই সময়ে একদিকে যেমন  বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক  দিকে পরিবর্তন ঘটেছে, তেমনি অন্যদিকে আন্তঃধর্মীয় সম্পর্কের ইতিবাচক পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে।
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রশ্নে ঐক্যবদ্ধ বাঙালির স্বরুপ এই সময়েই প্রকাশ পায় ;যার ফল হিসেবে রাজনৈতিক সত্ত্বা হিসেবে বাঙালির বিস্পোরিত রুপ দৃশ্যমান হয়। এই বিষ্পোরণের নায়ক হিসেবে যাঁর আবির্ভাব ঘটে, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পঞ্চাশের দশকের পূর্ব-পাকিস্থানের রাজনৈতিক পরিবেশের গুণগত পরিবর্তন আনতে সক্ষম হন।
   সুপ্রিয় উপস্থিতি, আপনারা সম্ভবত জানেন, ১৯৫৪ সালে অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্থানে      যুক্তফ্রন্ট জয়ী হলেও  সরকার গঠন করতে ব্যর্থ হয়। যার ফলস্রুতিতে  জাতীয় পরিষদ ভেঙ্গে দেয়া হয় এবং স্বৈরশাসক আয়ুব খান ক্ষমতা দখল করে।      এর পেছনে একদিকে যেমন ছিল পশ্চিমা শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র অন্যদিকে ছিল পূর্ব পাকিস্থানের রাজনীতিবিদদের দূরদর্শিতার অভাব।  এক্ষেত্রে বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। তিনি দ্রুততম সময়ে    বাঙালিদের একত্রিত করেছেন স্বাধীনতার মন্ত্রে। ঐতিহাসিক ছয় দফা ছিল স্বাধীনতার পথ নির্দেশক। তিনি অর্থনৈতিক  স্বাধীনতা , ধর্মীয় স্বাধীনতা , সামাজিক ক্ষেত্রে প্রত্যাশিত মুক্তির জন্য রাজনৈতিক স্বাধীনতাকে পূর্বশর্ত বলে বিবেচনা করতেন। তাই তিনি সুস্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম।   
তিনি বাঙালি জনসমষ্টিকে যথার্থ আত্মপরিচয়ের উপলব্দিতে উজ্জীবিত করেছেন। তার উপলব্দি সাহিত্য, সৃংস্কৃতি, অর্থনীতি সকল ক্ষেত্রে বিস্তারিত ছিল। ফলে বাঙালি জাতি  এই সার্বজনীন বোধে নিজেদের আবিষ্কার করে যে, তারা বিভিন্ন ধর্ম আর  বর্ণের হলেও তারা  একই জাতীয় চেতনা ধারণ করে।এই জাতীয় চেতনা-ই অনিবার্যভাবে বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামে অস্রহাতে লড়াই করতে প্রেরণা যোগায়।
 বাঙালি জাতির মহৎ অর্জনের যা কিছু আছে তার অধিকাংশই এই সময়ে দৃশ্যমান হয়। এই সময়কালেই আমরা শেখ মুজিবুর রহমানকে পেয়েছি বঙ্গবন্ধু হিসেবে, বাংলাদেশ নামটি পেয়েছি-যে নামটি রেখেছেন বঙ্গবন্ধু, জয় বাংলাকে পেয়েছি জাতীয় স্লোগান হিসেবে,   জাতির জন্য পেয়েছি লাল সবুজের পতাকা আর স্বাধীন সার্বভৌম ভূখণ্ড।
         আবার এই ভূখণ্ডের মুনাফিক বেঈমান আর দেশদ্রোহীদের নিলর্জ্জ প্রকাশও এই সময়েই ঘটে। অধার্মিক শাসকদের ধর্মের আভরণে শোষক হিসেবে এই সময়েই আবির্ভাব ঘটে এবং এই দেশীয় সেবাদাস সম্প্রদায় তাদের সহযোগী হয়। এরাই মুসলিম লীগের ছত্রছায়ায় শেরে বাংলা এ কে ফজলুল হক সাহেবকে গৃহে অন্তরীণ রাখে, গণতন্ত্রের মানসপুত্র শাহেদ সোহরাওয়ার্দীকে বৈরুতে গোপনে হত্যা করে। স্বাধীনতাকামী বাঙালিদের জেল জুলুম নির্যাতন করে। লক্ষ লক্ষ বাঙালিকে নির্মমভাবে হত্যা করে। 
 এরাই পূর্ব পাকিস্থানের টাকা দিয়ে ইসলামাবাদ নামে নতুন শহরের পত্তন করে।অন্যদিক,   ঢাকা শহর অবহেলিত থাকে। এই সময়েই বাংলার চাকুরির আকাল পড়েছিল। আমি ব্যক্তিগত অনুসন্ধানে জেনেছি যে, পাকিস্থান শাসনামলে  পূর্ব-পাকিস্থানে এন্ট্রাস পরীক্ষায়  ফেল করতো ৮৫ % বেশি আর ডিগ্রি পর্যায়ে ফেলের হার হতো ৯৫% বেশি। অথচ পশ্চিম পাকিস্থানে পাশের হার ছিল ৮০ - ৯০ %। এর কারণ ছিলঃচাকুরীর জন্য পূর্বপাকিস্থানের যুবকদের অযোগ্য করে রাখা।           
 ভূ-রাজনৈতিক দিকে বাঙালির স্বাধীন সত্তার প্রকাশ একাত্তরেই ঘটে। ৫২-তে যে বীজমন্ত্র রোপিত হয়েছিল, একাত্তরে তার পূর্ণতা পায়।
 যাঁরা বাঙালির পরিবর্তনের পথে জীবন উৎসর্গ করেছেন তাঁদের সকলকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। তমুদ্ধুন মজলিসের দাবির পথ ধরে অগ্রসরমান ভাষা আন্দোলনের শহীদ বীরগণ, ভাষা সংগ্রামী সাহসী সকল মানব সন্তান, যাঁদের নাম আমরা ইতিহাসে পাঠে জানি ; এখানে শিল্পী ছিলেন, সাহিত্যিক ছিলেন, সাংবাদিক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, ছাত্রসমাজ ছিলো সকল শ্রেণি পেশার মানুষ একাত্তরে একই কাতারে এসে সমবেত হয়। সকলে মুক্তিকামী - মুক্তিযোদ্ধা। কেউ ছিলেন সসস্র, কেউ ছিলেন নিরস্র।               
যে মহানায়কের ডাক বাঙালিকে জাগিয়েছিল, তিনি আজ সারা বিশ্বের।জাতিসংঘের ১৯৫ টি দেশে একযোগে মুজিব বর্ষ পালনের সদ্ধান্ত গৃহীত হয়েছে। সুতরাং আমরা বলতে পারিঃবাঙালির পথ আজ সারা  পৃথিবীর পথ। শুধুমাত্র ঘুষখোর, চাঁদাবাজ আর দুর্নীতিবাজমুক্ত হলেই জাতির জনকের স্বপ্নের সোনার দেশ সত্যিকারভাবে দৃশ্যমান হবে। আমি সেদিনের প্রতীক্ষা করছি এবং আশা করছি জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব আমাদের সোনালী সময় উপহার দিবে। সময় কম। এখানে শেষ করছি।
মুক্তিযুদ্ধের বিজয় উৎসব আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষকরে অনুষ্ঠানের আহবায়ক জননেতা জনাব  আবদুল কাদের মির্জাকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব শহীদ উদ্দিন বাবুল ভাইকে, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক তরুণ নেতৃত্ব, কবিতা-গান আর নৃত্যের সব্যসাচী যুবক শওকত আজিম  জাবেদকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।           
সকলেই ভালো থাকুন। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।                   
         

 
           

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

কিছুই বলতে পারিনা



           কিছুই বলতে পারিনা


জলজ্যান্ত মানুষ পাশেই বসে থাকে অথচ
তার চোখেই লাগে না ;
সে ব্যস্ততার ভান করে  ট্যাচ ফোনের স্ক্রিনে
নতুন কিছু খোঁজে আর
আমার বিষন্ন প্রদোষকাল নিঃসঙ্গ রাতের কোলে
 হারিয়ে যায় ;কিছুই বলার থাকে না।
সে কতো কাজে যায় কতো বন্দরে প্রতিদিন
কতো অন্দরে  তার নিত্য আনাগোনা
আমি জানি সবই-তবুও না জানার ভান করি।
 অথচ, এঁটো অন্নের মত  তার শরীরের ভাষা,
পুঁতিগন্ধময়  বসনের বাতাসে দম বন্ধ হয়ে আসে
গেন্নায় সারা গা শির শির করে তবুও পাশে থাকি
থাকতে হয়- কিছুই বলতে পারি না।

বিষন্নতার নীলাম্বরে নিজেরে ঢাকি' আর
আভিনিউয়ের ধারে ধারে নীরবে হাঁটি
পৌষালি বাতাসে অচেনা পাতা ঝরে পড়ে
জুতোর সুকতলায়  পিষে যায় তারা  বিনা   কোলাহলে।
আমি জমে যাই তবু ধাই
শুনি হাইব্রিড গণতন্ত্রের অসহ্য কলরব -
মহাদাপুটে নেতা আর পাতিনেতা মঞ্চে উঠে আর
গোলমেলে  উচ্চারণে  বাংলায় চিৎকার করে
 ভুল ইতিহাস টানে- হত ডাকাতদের বলে যায় শহীদ
আমি চেয়ে থাকি-শুনে যাই,শুনতে হয়
কিছুই বলি না -কিছুই বলতে পারিনা।  ২৪.১২.২০১৯
(সংক্ষিপ্ত)



মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

বাংলা দ্বিতীয় পত্রঃমডেল টেস্ট-১

বাংলা দ্বিতীয় পত্রঃমডেল টেস্ট-১
বহুনির্বাচনী প্রশ্ন-ভাষা ,বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়


https://forms.gle/Vptj9KtudhTvJFJx5

রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

বালেশ্বরের পতন সংবাদ


বালেশ্বরের পতন সংবাদ  

(হজরত মোহাম্মদ সাঃএর জন্মদিনে)

১।বিষ্ময়করভাবে বালেশ্বর পতিত হলো ভূমিতে 
ভেঙ্গে গেল তার সুবর্ণকর মুহূর্তের ব্যবধানে।   
বহুকালের  পূজিত, ভজিত আর অজেয় বলে খ্যাত 
বাল দেবতা পরাজিত হলো-  
পরাজিত হলো নওবুয়তী লাঠির অব্যর্থ  ইশারায় । 
বালেশ্বরের অপসৃয়মান হওয়া ছিল অনিবার্য নিয়তি, 
সমাগত সত্যের প্রতিকূলে যাবার মতো 
তার কোন ক্ষমতাই নেই ; 
থাকবে কী করে
বাল দেবতা ছিল প্রাণহীন ;তাই
মানুষ বা প্রাণীর হিতসাধনের স্বপ্ন ছিল কল্পনার অতীত -
সে তো  ভূগর্ভে প্রোথিত জীবন্ত  শিশুর আর্তনাদ শোনার কথা নয়,
সে-তো নিশ্চল জড়ের সমাহার
সে কী করে বুঝবে প্রাকৃতিক সৌন্দর্যে বিভূষিত 
কন্যার অক্ষয়  গৌরব? 

বাল দেবতার চোখ  ছিল দুটো  ; কিন্তু সে ছিল অন্ধ
সে সুমাইয়াকে দেখেনি;দেখেনি  জ্বলন্ত আগুনে
 পুড়ে যাওয়া পবিত্র তনুশ্রী।বাল দেবতা ছিল বধির 
তাই, সে শুনেনি আর্তের আর্তনাদ।   
তাই, ইলিয়াসের  যজ্ঞপশু ভষ্ম হয় 
স্বর্গীয় অগ্নিতাপে। বালের পূজারীর দল অবশেষে  
 দর্পচূর্ণে চিরকালের শব্দহীন ;সারমেয়শিশু তাদেরই শোণিতধারায়  
শক্তি পায়।আজ বালপুজারীর   বৈধ্যভূমি মরুভূমির বালিকাতলে অদৃশ্য
হয়ে গেছে। পৃথিবী কিংবা আকাশে তাদের জন্য কোন 
রোদনকারী ছিলনা, কোন কবি তাদের জন্য মহিমাকীর্তন করে
পঙতিমালা রচনা করেনি কোনদিন। 

২।আজ ইলিয়াসের যজ্ঞপশুর ভষ্মে পূর্ণ চতুর্পাশ    
আজ আহমদের  নুরের ঝলক নষ্টভ্রষ্টের মহাত্রাস। 
আজ মনকাবাতে কাবার ছবি শূণ্যসকল বালেররুপ 
 আজ মোহাম্মদের নামের ভূষণ নিত্য বিলায় গন্ধধূপ।  
১১.১১.২০১৯


শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

এক ডাহুকের গল্প

এক ডাহুকের গল্প

তাঁর ডাহুকী কণ্ঠ রক্ত ঝরিয়ে জন্ম দিল নতুন ভূমি- 
তার নাম হলো বাংলাদেশ। দরদী ডাহুক মনসার
 ফনায় বিক্ষত হল; অবশেষে দৃশ্যমান হলো তার
 শোনিতে রঙিন পুরো ব্রহ্মাণ্ড; আজ 
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম সর্বব্যাপী বিস্তারিত 
রক্ত চিরন্তন শিল্পের রঙের উপমা । প্রতিটি 
বুলেটের আঘাত কোটি গ্রেনেড রুপে বিরাজিত।
তবুও আজ পতিত গুইসাপের উৎপাতে বিব্রত
 ডাহুকের ডেরা। তার ঝরিত রক্তের ইতিহাস 
পৃথিবী জানে, জানে বাংলার সবুজ গালিচা। 
তবে ভয় কী এগিয়ে যেতে দুনির্বার বেগে-
যখন আজ শান্ত হৈমন্তী সময়। ২৬.১০.২০১৯

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

মৃত্যুর সংজ্ঞা

মৃত্যুর সংজ্ঞা

আমারা পরষ্পরে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকালাম 
আর মানুষ নাম দিলো ভালোবাসা।আমরা
 বাৎস্যায়নের জগতে বিহারে গিয়ে ছন্দিত 
কামের স্বরুপ তালাসে প্রেমকে নিবেদন করলাম;
 আমাদের যুগলজন্ম হলো। অমরাবতীর অঙ্গনে
 ঈশ্বরকে সহাস্য  দণ্ডায়মান দর্শন করলাম। 
অন্তর্ধান না হলে নতুন করে প্রকাশের প্রশ্ন 
আসবে কেন? বিনির্মানের ধাপে ধাপে অজস্রবার 
জন্ম হলো আমাদের ;অগণিত মৃত্যু যদি না হবে   
নব নব জন্মের ইতিহাস রচিত হবে কোন পথে? 
নতুন জন্মের উল্লাসে নিঃশব্দে ক্ষয়ে যায় 
ঊনুর্ণাভের ভরাট বুক আর পাজর, বাতাসে 
উড়ে যায় তার অষ্টপদ অনায়াসে। এ কী মৃত্যু, 
না কী  নতুন অস্তিত্বে প্রত্যর্পণ?  না কী নতুন জন্ম?  



আমার অপসৃয়মান ছায়াকে তোমরা নাম দিলে মৃত্যু

 আমার আপেক্ষিক  দৃশ্যমানতাকেই তোমরা জীবন 
 বলতে অভ্যস্ত হয়ে গেলে। দ্রবণের দ্রাবকের মতো 
ধূম্রবৎ আমার অদৃশ্য রুপ তোমাদের কাছে মৃত্যু আর 
নিঃশেষ;কিন্তু 'আমি'তো আছি অখণ্ডিত মণ্ডলাকারসম
জগতব্যপী বিরাজিত অনাদি  অনন্ত সত্ত্বা। এতএব 
আমার ছায়ার মৃত্যুর বার্তা তোমরা অনায়াসে প্রচার 
করে যেতে পারো ;যেমন করে তোমরা ভেবে থাকো-
ঠিক তেমন করে।কিন্তু ফানালিল্লায় লীন হয়ে যাওয়া 
মানবশিশু আমি-যে মৃত্যুহীন-ত্রিকালজ্ঞের অন্দরে 
যার নিত্য অধিবাস কোন মৃত্যুরে তোমরা সংজ্ঞায় 
সংজ্ঞায়িত কর  সে  যখন কালশূণ্য মানশূণ্য অদৃশ্য
 দেহধারী আদেশ। 
১৯.১০.২০১৯  

মৃত্যুবিষয়ক মুক্তপদ্য

মৃত্যুবিষয়ক মুক্তপদ্য

অতপর তোমার সকাল সন্ধ্যায় আমার নিত্য আবির্ভাব ;
তোমার আঁচলে সিঁদুরে সৌরভে আমার নিত্য বিচরণ 
বিকশিত হবে ;ক্রমাগত ঘূর্ণায়মান নক্ষত্রের মত কোটি
 আলোকবর্ষ দূর থেকে আসা অদৃশ্য আভা এক আমি।
রঞ্জনরশ্মির মত তোমার মাংশে , হাঁড়ে, কাম ও রিপুর 
উৎসমূলে আমি নিত্য জাগ্রত সত্ত্বা, জেগে রবো। তুমি 
অযথা বিরহী বালিকার মত চোখের দেখায় সুখ খোঁজ 
আর নষ্ট কর অর্থহীন কারণে অমেয় সময়। আমার 
অদৃশ্য হওয়া মানে অন্তর্ধান নয়। কোষে ঘূর্ণায়মান 
ইলেকট্রনের মতো কোন এক সত্ত্বা -আমি -আমরা-তুমি-
সব মানবীয় রুপ ব্রক্ষ্মাণ্ডের অনন্য ইলেকট্রনিক 
উপাদান।চিরন্তন ক্ষয় এযে অসাধ্য সাধন ;কল্পনার 
অতীত - মৃত্যুর সময় নাই - নাই স্থান ;শুধু আপেক্ষিক
 দৃশ্যমানতায় আমরা একে অপরের কাছাকাছি সারাক্ষণ। 

০৩.০৯.২০১৯

Printfriendly

Featured Post

জাতি নির্মাণে গল্পযোগ

  জাতি নির্মাণে গল্পযোগ   ১ ।   মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...